.

লকডাউনে গৃহবন্দি থাকা অবস্থায় বাড়িতে চুরির ঘটনা ঘটল দুর্গাপুরের লাউদোহার মাদারবনিতে। স্থানীয় খাটাল ব্যবসায়ী মুকেশ যাদব সপরিবারে ছিলেন বাড়িতে। রাতের অন্ধকারে জানলা খুলে বাড়ির ভেতর থেকে একটি বাক্স নিয়ে চোরের দল চম্পট দেয় বলে অভিযোগ। জানা গেছে, ওই চুরি যাওয়া বাক্সে নগদ ৬৫ হাজার টাকা ও আড়াই ভরি সোনার গহনা ছিল। মুকেশবাবু জানান, বাড়িতে চুরির ঘটনা ঘটলেও তিনি জানতে পারার আগে এক রাজমিস্ত্রি তাঁকে এই চুরির ঘটনা জানায়। এরপরেই মুকেশের সন্দেহ হয় ওই রাজমিস্ত্রির উপর। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ রাজমিস্ত্রি কাঞ্চন দাস সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Like Us On Facebook