.

করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। সরকারি নির্দেশে লাকডাউনের সময় খোলা রাখা হচ্ছে অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান থেকে জরুরি পরিষেবা। খোলা রাখার কথা এলপিজি গ্যাসের দোকান। অভিযোগ, দুর্গাপুরের খয়রাশোলে একটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার এলপিজি গ্যাসের রিটেলার তার অফিস ও গোডাউন বন্ধ রেখেছে গত দু’দিন ধরে। বন্ধ বাড়ি বাড়ি সরবরাহ। গ্রাহকরা ওই গ্যাসের দোকানে খালি সিলিন্ডার নিয়ে এসেও ভর্তি সিলিন্ডার পাচ্ছেন না বলে অভিযোগ জানাচ্ছেন। এলপিজি গ্যাস না পাওয়ার ফলে গ্রাহকদের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ।

Like Us On Facebook