.
বাইক চালাতে চালাতে ফেসবুক লাইভ করতে গিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের উখড়ার বিশ্বেশ্বরী কোলিয়ারির বাইপাশ ঢোকার মুখে। মৃতের নাম চঞ্চল ধীবর(২২)। অন্ডাল থানার অন্তর্গত উখড়ার ধীবর পাড়ার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, চঞ্চল ধীবরের মাথায় কোন হেলমেট ছিল না। আর বাইকের গতির ছিল যথেষ্ট বেশি। চঞ্চল বাইক চালাতে চালাতে ফেসবুক লাইভ করছিলেন। ফলে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাইক থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবভ মৃত্যু হয় চঞ্চলের। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে উখড়ার ধীবর পাড়ায়। জানা গেছে চঞ্চল দক্ষিণখন্ড থেকে মন্দিরে পূজো দিয়ে বাইকে বাড়ি ফেরার পথে ফেসবুক লাইভ করছিলেন। চঞ্চলের বাবা শঙ্কর ধীবর ছেলের আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন। শোকস্তব্ধ শঙ্করবাবু বলেন, ‘আমি ছেলেকে হারালাম। আর যেন কেউ পুত্রহারা না হন। তাই আমার অনুরোধ যুব সমাজের কাছে, যে তারা যেন বাইক চালানোর সময় হেলমেট পরেন, এবং ফেসবুক লাইভ না করেন।’






