.
দুর্গাপুরের ডিভিসি মোড়ে বৃহস্পতিবার একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে এলাকায় চাঞ্চল্যে ছড়ায়। ডাস্টার গাড়িটি বর্ধমানের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভিসি মোড়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং ডিভাইডারের রেলিং ভেঙে ডিভাইডারের উপর উঠে যায়। ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশকর্মীরা ছুটে এসে গাড়ির আরোহীদের উদ্ধার করে। কোন হতাহতের খবর নেই। পুলিশ গাড়িটিকে আটক করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
Like Us On Facebook








