মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের সমস্ত চাহিদা পূরণ করেছেন। মতুয়া সম্প্রদায়ের উন্নয়নে এবং মতুয়াদের ঠাকুরবাড়ি ঢেলে সাজাচ্ছেন তাহলে মতুয়ারা কেন বিজেপিকে সাপোর্ট করবে? মতুয়াদের অন্য কোন গোষ্ঠী বিজেপির দিকে ঝুঁকতে পারে কিন্তু সর্বভারতীয় মতুয়া সম্প্রদায়ের মানুষ কখনও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির দিকে যাবে না। রবিবার দুর্গাপুরে এসে মতুয়ারা বিজেপির দিকে ঝুঁকছে এই জল্পনার এইভাবেই অবসান করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মমতাবালা ঠাকুর।
আগামী লোকসভা নির্বাচনে মতুয়ারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিকে সমর্থন করার জল্পনার উত্তরে মতুয়াদের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মকাণ্ডকে যুক্তি দিয়ে সাজিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি মমতাবালা ঠাকুর। রবিবার দুর্গাপুরে এসে বাঁকুড়া ও বর্ধমান জেলায় মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনে জেলাশাসকের সঙ্গেও আলোচনা করবেন বলে জানালেন সাংসদ মমতাবালা ঠাকুর।







