পেট্রোপণ‍্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটায় বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীর সঙ্গে বাস সংগঠনের কর্তাদের বৈঠকে সরকার বাসের ভাড়া বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছে। চার বছর পর ফের বাড়ছে বাসের ভাড়া। প্রতি স্টেজে এক টাকা করে বাড়তি ভাড়া কার্যকর হবে শীঘ্রই। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার কলকাতা সহ কয়েকটি জেলায় বাস ধর্মঘটের কথা ছিল তা আর হচ্ছে না। বৃহস্পতিবার থেকে বাস ভাড়া না বাড়লে ‌আগামী ১০ জুন থেকে দুর্গাপুরের বাস মালিকদের সংগঠন মিনিবাস যাত্রীদের কাছ থেকে দুই টাকা করে ডোনেশন নেওয়ার কথা বলেছিলেন রুগ্ন মিনিবাস পরিষেবাকে বাঁচাতে।

দুর্গাপুরের মিনিবাস অ্যাসোসিয়েশন কর্তারা যাত্রীদের ভুগিয়ে বাস বন্ধের বিরোধী। কিন্তু বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাবে দুই বাস সংগঠনের কর্তারা সহমত পোষণ করে। বুধবার নবান্নে পরিবহণ মন্ত্রীর সঙ্গে রাজ‍্যস্তরের বাস সংগঠনের বেশকিছু প্রথম সারির নেতা বৈঠকে যোগদান করেন। অবশেষে প্রতি স্তরে একটাকা করে ভাড়া বৃদ্ধি ঘটায় বাস সংগঠনের কর্তাদের কপালের ভাঁজ অনেকটাই ‌কমল।

Like Us On Facebook