দুর্গাপুর স্টিল টাউনশিপ লাগোয়া নাগার্জুন বস্তির বাউরি পাড়ার বাসিন্দা ঝন্টু বাউরি নামে ‌এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোমবার দিনভর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝন্টু বাউরি (২৪) দিন মজুরের কাজ করতেন। অন‍্যান্য দিনের মতো শনিবার রাতেও তিনি মদ‍্যপ অবস্থায় বাড়ি ফেরেন। এরপর রাতে তাঁর মুখ দিয়ে গ‍্যাঁজলা বের হতে থাকে বলে পরিবার সূত্রে জানা গেছে। তারপর ঝন্টুর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতেই তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকেলে ঝন্টু বাউরি মারা যান। মদ্যপান করার পর অজ্ঞাত কারণে তরতাজা যুবক ঝন্টুর মৃত্যু মেনে নিতে পারেনি ঝন্টুর পরিবারের লোকজন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঝন্টুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে ধন্দ কাটাতে রবিবার ঝন্টুর মৃতদেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই ঝন্টুর মৃত্যুরহস্য উন্মোচিত হবে বলে ঝন্টুর পরিবারের আশা।

Like Us On Facebook