.

দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির অন্তর্গত শোভাপুরে একটি বাড়িতে বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগে ভয়াবহ চুরির ঘটনা ঘটল। গত কয়েক দিন ধরে বাড়ির লোকজন বাড়ি ফাঁকা রেখে বাইরে যান। সোমবার বাড়ি ফিরে এসে দেখেন সর্বস্ব চুরি হয়ে গেছে। আলমারি তছনছ হয়ে রয়েছে। সোনার গহনা যা ছিল সব চোরের দল নিয়ে গেছে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গোটা ঘটানোর তদন্তে নামে।

Like Us On Facebook