৩০ জুন ২০১৭ দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত অবস্থায় মৃত্যু হয় অস্থায়ী কর্মী স্বরূপ কুমার মন্ডলের। তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের লাগাতার আন্দোলনের ফলে শেষমেষ স্বরূপ বাবুর স্ত্রী রিনা মন্ডলের একটি স্থায়ী চাকরি হল দুর্গাপুর ইস্পাত কারখানায়।

একই ভাবে দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত অবস্থায় মৃত্যুতে মোট ২৫ জন পোষ‍্য স্থায়ী চাকরি পেল। বৃহস্পতিবার রিনাদেবী চাকরির নিয়োগ পত্র পেয়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের ফলে যে চাকরি পেলেন সে কথা স্বীকার করতে গিয়ে তাঁর দু’চোখ জলে ভরে যায়। জানা গেছে, একই ভাবে ২৫ জন পোষ‍্য ধাপে ধাপে দুর্গাপুর ইস্পাত কারখানায় নিয়োগ পত্র পেয়েছেন। সকলেই তাঁদের খুশির কথা জানান।

Like Us On Facebook