.
পানাগড়ের রণডিহা মোড় সংলগ্ন এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখে শুক্রবার আতঙ্ক ছড়ায় এলাকায়। গত কয়েকদিন আগে পায়ের ছাপ দেখার পর, ওই এলাকারই এক ব্যক্তির বাড়ির সিসিটিভি ফুটেজে বাঘের মতো এক প্রাণীর ছবি ধরা পড়ে। এই অজানা জন্তুটিকে নিয়ে এলাকায় আতঙ্ক ছড়ালেও এলাকার বাসিন্দাদের অনেকে এটি বাঘরোল বলে মনে করছেন। ওই এলাকায় অজানা জন্তুর আতঙ্ক ছড়ানোর ফলে সন্ধ্যা হলেই স্থানীয়রা দোকান বন্ধ করে চলে যাচ্ছেন এবং বাসিন্দারা খুব একটা বাইরে বের হচ্ছেন না। গোটা বিষয়টি বনদফতরকে জানানো হলে বনদফতরের আধিকারিকরা ওই এলাকায় খাঁচা পেতে রেখেছেন জন্তুটিকে ধরার জন্য।
Like Us On Facebook







