.
বালির ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক আরোহী। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকার ঘটনা। সোমবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে ৬০ নম্বর জাতীয় সড়কে খোট্টাডিহিতে বালির ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহীর। বাইক আরোহীর পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে দেহ পাঠিয়ে দেয়। পুলিশ ওই ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
Like Us On Facebook






