দাঁড়িয়ে থাকা মোটরবাইকে আগুন লাগার ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল আসানসোল উত্তর থানার ধাদকা জলট্যাঙ্কের কাছে। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাইকটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন আসানসোলের ধাদকা জলট্যাঙ্কের কাছে বাড়ির বাইরে গুরুদাস চ্যাটার্জির মোটরবাইকটি রাখা ছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই বাইকটিতে আগুন লেগে যায়। পাশ দিয়ে যাওয়ার সময় এক স্কুল ছাত্রী ঘটনাটি দেখতে পেয়ে খবর দেয় গুরুদাসবাবুর বাড়িতে। গুরুদাসবাবু ছুটে বাড়ির বাইরে আসার আগেই দাউ দাউ করে জ্বলে ওঠে বাইকটি। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনে ভস্মীভূত হয়ে যায় মোটরবাইকটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ। কিভাবে বাইকটিতে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।
Like Us On Facebook








