ফের এক ভাগচাষির অস্বাভাবিক মৃত্যু হল পূর্ব বর্ধমানে। ফসল নষ্ট হওয়ায় দেনা শোধ করতে না পেরে তিনি কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। মৃতের নাম জগাই দাস। বাড়ি ভাতাড়ের খেড়ুর গ্রামে।
পাঁচ বিঘে জমি ভাগে নিয়ে তিনি বোরো ও আমন ধান চাষ করেছিলেন। কিন্তু শিলাবৃষ্টি ও ঝড়ে বোরো চাষে ব্যাপক ক্ষতি হয়। ভাগ চাষ করায় সরকারি ক্ষতিপূরণ মেলে নি। আমন ধানেও ব্যাপক ভাবে শোষক পোকার আক্রমণ হয়। পাশাপাশি চাষ করতে গিয়ে তাঁর ত্রিশ হাজার টাকা ঋণও হয়। কিভাবে দেনা শোধ হবে তাই নিয়ে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন জগাই। বৃহস্পতিবার মাঠেই কীটনাশক খান। তাঁকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার ভোররাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
Like Us On Facebook






