.
লকডাউনে বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দি। এরই মধ্যে পানাগড় বাজার থেকে এক অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। তিনি তাঁর নাম, বাড়ির ঠিকানা কোন কিছুই সঠিক ভাবে বলতে পারছেন না বলে জানা গেছে। কেবলমাত্র উত্তর প্রদেশের নাম বলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সোমবার ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে কাঁকসা থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। পুলিশ ওই মহিলার সম্পর্কে খোঁজখবর নিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করছে বলে জানা গেছে।
Like Us On Facebook






