মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যজুড়ে পুলিশ ও প্রশাসনের নজরদারিতে চলছে ধান বিক্রির ক্ষেত্রে ফড়েদের দৌরাত্ম্য বন্ধ করার কাজ। নজরদারি চালাতে গিয়ে ভাতাড় থানার পুলিশ আটক করল চারটি ধানবোঝাই ট্রাক ও চালকদের।
জানা গেছে, রবিবার রাতে ভাতাড় থানার পুলিশ ভাতাড়ের নর্জা বাসস্ট্যান্ডের কাছে বিশেষ নজরদারি চালিয়ে আটক করে চারটি ধান বোঝাই ট্রাক সহ চার জন ট্রাক চালককে। এই সমস্ত ধান বোঝাই ট্রাকগুলিতে কোন বৈধ কাগজপত্র ছিল না। সোমবার ধৃত ট্রাক চালকদের বর্ধমান কোর্টে তোলা হয়। পুলিশের নজরদারিতে খুশি স্থানীয় মানুষজন। ভাতাড় থানার পুলিশ সূত্রে জানা গেছে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে।
Like Us On Facebook







