দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের (ডিপিএল) কর্মী সুরেন্দ্রনাথ নায়েক বুধবার থেকে কর্মরত অবস্থায় নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ডিপিএলের ৮ নম্বর ইউনিটের কুলিং টাওয়ারের ভিতর থেকে সুরেন্দ্রনাথ নায়েকের মৃতদেহ উদ্ধার হল। মৃত সুরেন্দ্রনাথের বাড়ি ডিপিএল সংলগ্ন লেবার হাটে।
জানা গেছে, নিখোঁজ হওয়ার পর বুধবার পরিবারের লোকজন কোকওভেন থানার দারস্থ হন। সঙ্গে চলে খোঁজাখুঁজি। বৃহস্পতিবার ডিপিএলের ৮ নম্বর ইউনিটের কুলিং টাওয়ারের ভিতর থেকে সুরেন্দ্রনাথের মৃতদেহ উদ্ধার হয়। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ডিপিএল প্ল্যান্ট ও লেবার হাট জুড়ে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook






