জেলার অন্যতম সেরা বিদ্যালয় হিসাবে শিশুমিত্র সম্মানে ভূষিত হল মেঘমালা। পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকের সাতগেছিয়া চক্রের সাতগেছিয়া মেঘমালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, কল্পনার মেঘমালায় বিরাজ করা শিশুমনের আশ্রয় শিশুকেন্দ্রিক শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, বিদ্যালয় পরিচালনায় শিশুদের ভূমিকার স্বীকৃতি স্বরূপ সাতগেছিয়া মেঘমালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ২০১৭ সালের জেলার অন্যতম সেরা বিদ্যালয় শিশুমিত্র বিদ্যালয় সম্মানে ভূষিত হল।

কলকাতার মহাজাতি সদনে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্রোপাধ্যায়ের উপস্থিতিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিষেক ঘোষ ও শিশু সংসদের ছাত্র-ছাত্রীরা পুরস্কার গ্রহণ করে। ১৯৪৬ সালে বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পায়। ২০১৪ সালে নির্মল বিদ্যালয় সম্মানে ভূষিত হয়। স্কুলে মনোরম পরিবেশ, ৭ জন শিক্ষক-শিক্ষিকা ও ১৮৬ জন ছাত্র-ছাত্রী বর্তমান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিষেক ঘোষ জানান, এই পুরস্কার আগামী দিনে পথচলায় উৎসাহ যোগাবে।

Like Us On Facebook