রক্ষণাবেক্ষণের উপর দুর্গাপুর ইস্পাত কারখানায় শুক্রবার নিরাপত্তা সংক্রান্ত এক প্রদর্শনী হল। প্রদর্শনীর উদ্ধোধন করেন দুর্গাপুর ইস্পাত কারখানার চিফ এক্সিকিউটিভ অফিসার অরুন কুমার রথ। কারখানার অন্যান্য আধিকারিক ও কর্মীরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সেফটি এক্সিবিশনটির উদ্যোক্তা দুর্গাপুর ইস্পাত কারখানার সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্স বা সিইএম। এক্সিবিশনটির উদ্ধোধন করে দুর্গাপুর ইস্পাত কারখানার চিফ এক্সিকিউটিভ অফিসার অরুন কুমার রথ বলেন, কারখানায় সেফটি আমাদের একটি গুরুত্বপুর্ন বিষয়। কারখানা ও সকল কর্মী আধিকারিকদের কথা ভেবেই সময়ের সঙ্গে তাল রেখে কারখানার অত্যাধুনিক মানের সেফটি ব্যবস্থার প্রতিক্ষেত্রেই উন্নয়ন করা হচ্ছে। এদিন সেফটি এক্সিবিশনে কারখানার সেপটি সংক্রান্ত বিভিন্ন উদ্ভাবনী ও যন্ত্রাংশ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানকে আকর্ষনীয় করতে ও কর্মীদের উৎসাহ দিতে এদিন নিরাপত্তার উপর বিভিন্ন স্লোগান, ক্যুইজ ও পোস্টার প্রতিযোগিতা করা হয়।
Like Us On Facebook









