অবৈধ বালি বোঝাই ওভার লোডেড ট্রাক চলাচলে কঁকসার সিলামপুর মেন রোড বসে যাওয়ায় এলাকায় দুর্ঘটনা বেড়ে চলেছে, একই ভাবে স্থানীয় রেল গেটটিও বসে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বার বার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ না নেওয়ায় সিলামপুরের বাসিন্দারা শুক্রবার সিলামপুর-পানাগড় রোড অবরোধ করে়ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও এক শ্রেণির শাসক দলের নেতার মদতে সিলামপুর রোড ধরে বেপরোয়া ভাবে দামোদরের বালি পাচার চলছে। ফলে সিলামপুর-পানাগড় রোড ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রোডে দুর্ঘটনা বেড়েই় চলছে। অথচ প্রশাসন নীরব দর্শক। এদিন সকালে ক্ষুব্ধ স্থানীয় মানুষ সিলামপুর রোডে ২০টি ওভারলোডেড ট্রাক আটকে বিক্ষোভ দেখায়।

Like Us On Facebook