পানাগড় রেল ওভার ব্রিজ চালু হতেই ফের পানাগড়ে চিরাচরিত যানজট শুরু হল। শুক্রবার রেল ওভার ব্রিজটি জনসাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়।এর পর থেকে ফের পানাগড়ে চেনা ছন্দের যানজট শুরু হয়। রেল ওভার ব্রিজের কাজ শুরু এবং জাতীয় সড়কে পানাগড় বাইপাস চালু হতে পানাগড়ের যানযট কমে যায়। বাইপাস দিয়ে যাতায়াত করতে ৭.৮ কিমি পথ অতিক্রম করতে হয়। রেল ওভার ব্রিজ চালু হতে ৩.৫ কিমি পথ অতিক্রম করলেই পানাগড় অতিক্রম করা যায়। স্বাভাবিক ভাবেই রেল ওভার ব্রিজ চালু হতেই ফের পানাগড়ে যানজট শুরু হয়েছে।
Like Us On Facebook









