কাঁকসার গোপালপুরের পশ্চিম পড়ায় বাড়ি থেকে যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় বুধবার। জানা গেছে, যুবতীর নাম রাজ নন্দিনী বন্দ্যোপাধ্যায় (১৮)। বুধবার দুপুরে বাড়ির লোকজন বাড়ি ফিরে রাজ নন্দিনীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরিবার সূত্রে জানা গেছে, রাজ নন্দিনী বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। বুধবার বাড়ির সকলে বাইরে গিয়েছিলেন। দুপুরে পরিবারের লোকজন বাড়ি ফিরে রাজা নন্দিনীকে অনেক ডাকাডাকি করে কোন আওয়াজ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে রাজ নন্দিনীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ মৃত্যুর রহস্য উন্মোচন করতে তদন্তে নেমেছে।

Like Us On Facebook