রাতের অন্ধকারে কোন লাইট বা ইন্ডিকেটর না জ্বালিয়ে সারি সারি দাঁড়িয়ে থাকে ইসিএলের ট্রাক ও ডাম্পার। এলাকার মানুষজনকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রত্যেকদিন দুর্ভোগে পড়তে হয়। প্রায়ই ধাক্কা খেয়ে আহত হন অনেকেই।
দুর্গাপুরের লাউদোহার কুচডিহি মোড়ে একই ভাবে শনিবার সন্ধ্যায় গাঢ় অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে চলমান এক বাইক আরোহী ধাক্কা খেয়ে গুরুতর আহত হলে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। এরপর তাঁরা দাঁড়িয়ে থাকা সমস্ত ডাম্পার ও ট্রাকে ভাঙচুর চালায়। খবর পেয়ে লাউদোহা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
Like Us On Facebook








