.
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল অর্থ দান করলেন কাঁকসার একটি বেসরকারি কারখানার শ্রমিকরা। জানা গেছে, বুধবার দুর্গাপুরের বাঁশকোপা এলাকার বালাজি কারখানার শ্রমিকরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা মোকাবিলার জন্য বাইশ হাজার দুশো বাইশ টাকার একটি চেক দান করেন। বুধবার বালাজি কারখানার শ্রমিকরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য ওই চেক কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সীর হাতে তুলে দেন। দেবদাসবাবু জানিয়েছেন, জয় বালাজি কারখানার শ্রমিকরা তাঁদের বেতনের থেকে অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন। আগামী দিনে আরও অনেক শ্রমিক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন।
Like Us On Facebook






