.
কাঁকসার নিমটিকুড়ি গ্রামের কাছে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার রাতে কাঁকসার দেউল পার্ক যাওয়ার রাস্তায় নিমটিকুড়ি গ্রামের কাছে রাস্তার পাশে দুটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ আসার আগেই কোনভাবে একটি বোমা ফেটে যায়। অন্য বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায় মলানদিঘি ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। আতঙ্ক ছড়াতেই দুষ্কৃতিদের এই কাজ বলে আনুমান এলাকাবাসীর।
Like Us On Facebook






