.
ভাতারের এরুয়ার বাসস্ট্যান্ডের কাছে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শেখ আসাদুল (৩৫)। বাড়ি ভাতারের রামনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এরুয়ার থেকে ভাতারের দিকে মোটরভ্যান নিয়ে ফিরছিলেন ভ্যানচালক শেখ আসাদুল। ভ্যানে আরও তিনজন যাত্রী ছিলেন। বলগোনা-গুসকরা রোডে এরুয়ার বাসস্ট্যান্ডের কাছে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে মোটরভ্যানটিতে। ছিটকে পড়েন ভ্যান চালক সহ যাত্রীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাতার গ্রামীন হাসপাতালে নিয়ে যান। সেখানে ভ্যানচালক শেখ আসাদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Like Us On Facebook






