বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলাশ্রী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই মঞ্চ থেকে খেলাধূলায় উন্নতির লক্ষ্যে রাজ্যের ৪৩০০ নতুন ক্লাবকে ২ লক্ষ টাকা করে অনুদান দিলেন মুখ্যমন্ত্রী।
ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে কাঁকসার বিষ্ণুপুর বীনাপাণি ক্লাবও পেল এই অনুদান। রাজ্য সরকারের কাছ থেকে অনুদান পেয়ে খুশি বিষ্ণুপুর বীনাপাণি ক্লাবের সদস্যরা। খেলধূলার উন্নয়নে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। একইসঙ্গে, এলাকায় খেলাধূলার উন্নয়ন ও সমাজ গঠনে ভূমিকা নেওয়ার কথা জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।
Like Us On Facebook







