গৃহস্থ বাড়ির খাটের নীচ থেকে একের পর এক বেরিয়ে এল গোখরো সাপের বাচ্চা। ঘটনাটি ঘটেছে ভাতারের ডাউরাডাঙা গ্রামে। জানা গেছে সাপগুলিকে ধরে মাঠে ছেড়ে দেওয়া হয়। শনিবার ছিল মনসা পুজো। তাই সাপগুলিকে না মেরে মাঠে ছেড়ে দেওয়া হয়। কয়েকমাস আগে ওই গ্রামের অন্য একটি বাড়ি থেকে কয়েকটি গোখরো সাপের বাচ্চা বেরিয়েছিল। সেবার সাপগুলিকে মেরে ফেলেছিলেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ছিল দশহারা, মা মনসা পুজো। এদিন ভাতারের দায়রাডাঙা গ্রামের বাসিন্দা সুমিত সরকারের স্ত্রী তৃষা সরকার তাঁদের মাটির ঘরে বসে বাচ্চাকে খাওয়াচ্ছিলেন। সেই সময় তিনি খাটের নীচে একটি সাপের বাচ্চা দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি সুমিতবাবুকে ডাকেন। সুমিতবাবু সাপটিকে দেখে বুঝতে পারেন সেটি গোখরোর বাচ্চা। মনসা পুজোর দিন মা মনসার কোপে পড়ের ভয়ে সুমিতবাবু সাপটিকে না মেরে একটি পাত্রে রাখেন। এরপর তিনি দেখতে পান খাটের নীচে একটি গর্ত থেকে আরও সাপের বাচ্চা বের হচ্ছে। সুমিতবাবু ওই গর্ত থেকে আরও ১৮ টি বাচ্চাকে বের করেন। সবগুলি বাচ্চাকে ধরে মাঠে ছেড়ে দিয়ে আসেন সুমিতবাবু।

Like Us On Facebook