ফাইল চিত্র

টাকা নিয়ে জাল ভিসা তৈরির অভিযোগ উঠেছিল একটি ভ্রমণ সংস্থার বিরুদ্ধে। ঘটনা আসানসোল দক্ষিণ থানার ময়দাকল মোড়ে। তদন্তে নেমে পুলিশ ওই সংস্থার অফিসটি সিল করে দেয়।

অভিযোগ, ওই ভ্রমণ সংস্থার অফিসের মাধ্যমে বেশ কয়েকজন যুবক ভিসা তৈরির জন্য টাকা জমা দিয়েছিলেন। ভিসা তৈরির পর ভিসার কপির সত্যতা যাচাই করতে গিয়ে সেটা জাল বলে জানতে পারেন ওই যুবকরা। এই বিষয়ে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবকরা। তদন্তে নেমে পুলিশ ভ্রমণ সংস্থাটির অফিসে তল্লাশি চালিয়ে বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করে। পাশাপাশি অফিসটি সিল করে দেয়। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

Like Us On Facebook