.
২০ মার্চ প্রশাসনিক বৈঠক করতে বর্ধামানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বর্ধমান হাসপাতালের সুপার স্পেশালিটি ইউনিট অনাময়ে ট্রমা কেয়ার সেন্টারের কাজ শেষ করার জন্য জোর তৎপড়তা চলছে। এই ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, ট্রমা কেয়ার সেন্টারের কাজ শেষ পর্যায়ে। এই ট্রমা কেয়ার সেন্টারের জন্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই সাড় পাঁচ কোটি টাকা দিয়েছে। পরিকাঠামোগত কিছু সমস্যা থাকলেও তা মিটিয়ে ট্রমা কেয়ার সেন্টারটি দ্রুত চালু করার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ট্রমা কেয়ার ইউনিটটি ২ নম্বর জাতীয় সড়কের পাশে হওয়ায় সহজেই দ্রুত দুর্ঘটনাগ্রস্থদের চিকিৎসার জন্য নিয়ে যাওয় সম্ভব হবে।
Like Us On Facebook








