.
বৃহস্পতিবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে। যার প্রধান বক্তা মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে বুধবার পূর্ব বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী কৃষ্ণা সরকারের নেতৃত্বে বর্ধমান শহরে টাউন হল থেকে রাজবাটি পর্যন্ত এক প্রচার মিছিলের আয়োজন করা হয়। হাজির ছিলেন বর্ধমান জেলা পরিষদের সদস্যা মামণি মূর্মূ, মিঠু মাঝি সহ বর্ধমান পুরসভার কাউন্সিলার উমা সাঁই, সুক্তিশুভ্র সাহানা প্রমুখ।
Like Us On Facebook







