ফের মন্দিরে চুরি। বর্ধমান শহরের পর এবার গলসির মন্দিরে চুরি। গলসি থানার উচ্চগ্রামে গ্রাম্য দেবতা গ্রহরাজের মন্দির ও পাশের শিব মন্দিরে দরজার তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা।
বুধবার সকালে গ্রামবাসীরা দেখেন মন্দিরের তালা ভাঙা। গ্রহরাজের মন্দিরে ও শিব মন্দিরের দুটি করে তালা ভাঙা পড়ে আছে। মন্দিরের বিগ্রহ উল্টে পড়ে আছে মন্দিরের ভিতর। পুলিশে খবর দিলে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। গ্রামবাসীরা জানান, গ্রহরাজের মন্দিরে সাতটি সোনার পৈতে ও পাশের মন্দিরের শিবলিঙ্গের রুপোর একটি সাপ চুরি হয়েছে। আনুমানিক এক লক্ষ টাকার জিনিসপত্র ছিল বলে জানান তাঁরা। কমবেশি দু-তিন ভরি সোনা ও সাত আট ভরি রুপো ছিল মন্দিরে। এই ঘটনার পর আতঙ্কিত গ্রামবাসীরা।
Like Us On Facebook







