পড়ুয়া বোঝাই কেন্দ্রীয় বিদ্যালয়ের বাসের ধাক্কায় জখম হল এক সাইকেল আরোহী মহিলা। দুর্ঘটনাটি ঘটে বর্ধমান শহরে জিটি রোডের পার্কাস রোড মোড়ে। জখম মহিলাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শনিবার স্কুল ছুটির পর পড়ুয়ারা বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের বাসটি। বর্ধমান শহরের পার্কাস রোড মোড়ে এক সাইকেল আরোহী মহিলাকে বাসটি ধাক্কা দিলে ওই মহিলা গুরুতর চোট পান। আহত মহিলাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করার পাশাপাশি স্থানীয়রা বাসের চালক ও খালাসীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। দুর্ঘটনায় বাসের মধ্যে থাকা পড়ুয়ারা কেউ আঘাত পায় নি বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা পড়ুয়াদের বাস থেকে নামিয়ে তাদের বাড়িতে ফোন করে খবর দিয়ে দেন। অবিভাবকরা এসে ছেলে-মেয়েদের বাড়ি নিয়ে যান।

Like Us On Facebook