চলন্ত ট্রেনে মহিলা সহযাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে শনিবার বর্ধমান স্টেশনের জিআরপি গ্রেফতার করল এক যুবককে। জানা গেছে, ধৃত যুবকের নাম সিরাজউদ্দোলা সেখ। বাড়ি মায়ানমারের কোঁয়াহাটি জেলার কোয়ারবিল এলাকায়।

নৈহাটির নতুন পল্লীর বাসিন্দা দোলা সাহা তাঁর অভিযোগে জানিয়েছেন, তাঁদের ১৮ জনের একটি দল দেওঘরের একটি বিয়ের অনুষ্ঠানে ক্যাটারিং-এর কাজ করতে যান কলকাতার একটি ক্যাটারিং সংস্থার হয়ে। সেখান থেকে অমৃতসর – হাওড়া মেলে তাঁরা ফিরছিলেন। কিন্তু পথে আসানসোল স্টেশনে এক যুবক ওই কামরায় ওঠে। এরপর ট্রেনটি পানাগড় স্টেশন ছাড়ার পরই ওই যুবক তাঁদের অভব্য আচরণ করতে থাকেন। এব্যাপারে প্রতিবাদ করলে ওই যুবক চড়াও হয় তাঁদের ওপর। এই ঘটনায় কামরায় থাকা অন্যান্য যাত্রীরাও তাঁদের সমর্থনে এগিয়ে আসেন। যাত্রীরাই হাওড়া স্টেশনের হেল্প লাইনে ফোন করে সাহায্য চান। পরে ট্রেনটি বর্ধমান স্টেশনে পৌঁছলে ওই যুবককে ধরে জিআরপির হাতে তুলে দেওয়া হয়।

Like Us On Facebook

 




===========