.
রেশন দোকানে কালোবাজারি রুখতে পান্ডবেশ্বরে গণবন্টন ব্যবস্থা খতিয়ে দেখলেন স্থানীয় বিধায়ক তথা আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি। শনিবার তিনি পান্ডবেশ্বরের বিভিন্ন এলাকার রেশন দোকানগুলি পরিদর্শন করে গণবন্টন ব্যবস্থায় কোন গলদ রয়েছে কিনা সরজমিনে খতিয়ে দেখেন। বিধায়ক জীতেন্দ্র তেওয়ারি রেশন দোকান পরিদর্শন করার সময় বলেন, করোনা মোকাবিলায় লকডাউনে রাজ্যের গৃহবন্দি মানুষকে পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী দিচ্ছে সরকার। সাধারণ মানুষ থেকে দুস্থরা এখন রেশন দোকান থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী উপর নির্ভরশীল। আর এই রেশন সামগ্রী বন্টন ব্যবস্থায় কোন বেনিয়ম বরদাস্ত করা হবে না। কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এদিন জীতেন্দ্র তেওয়ারি রেশন দোকানের সামনে রেশনের দৈনন্দিন স্টক লিখে রাখার নির্দেশ দেন রেশন ডিলারদের।
Like Us On Facebook







