.
বৃহস্পতিবার ভোরে পানাগড় গ্রাম মোড় থেকে একটি বোলেরো পিকআপ ভ্যান চুরি যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, চুরি যাওয়া গাড়ির মালিক সন্তোষ গুপ্তা ওই গাড়ি করে পানীয় জলের বোতল সাপ্লাই করেন বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ির বাইরে বেরিয়ে দেখেন বাড়ির সামনে গাড়িটি নেই। খোঁজাখুঁজির পর তিনি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারেন রাত আড়াইটা নাগাদ গাড়িটি চুরি হয়েছে। গাড়ি উদ্ধারের লক্ষে সন্তোষবাবু সিসিটিভির ফুটেজ সহ কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন।
Like Us On Facebook






