নিয়ামতপুর ধর্ষণ কান্ডে অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃতরা হল মহম্মদ নাসিরুদ্দিন, আজাহারউদ্দিন মির ও মহম্মদ গুড্ডু আনসারি। তিনজনেই নিয়ামতপুরের মাদ্রাসা পাড়ার বাসিন্দা। নাসিরুদ্দিনকে বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করে। তাকে শুক্রবার আসানসোল আদালতে তোলা হয়। নাসিরুদ্দিনকে জেরা করে শুক্রবার পুলিশ অপর দুই অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার ধৃত দুজনকে আসানসোল আদালতে পাঠায় পুলিশ।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় নিয়ামতপুরের মাদ্রাসা পাড়ায় বাড়ির কাছেই খাদানের পাশে জঙ্গলে শৌচকর্ম করতে গিয়েছিল মানসিক ভারসাম্যহীন এক কিশোরী। অভিযোগ তখনই পাড়ার তিন যুবক তাকে তুলে নিয়ে যায়। তাদের মধ্যে একাধিক যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। মঙ্গলবার ঘটনার কথা জানাজানি হলে মাদ্রাসা পাড়ার তিন যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
Like Us On Facebook






