মধুচক্র চালানোর অভিযোগে গলসির সিমনোড়ি গ্রাম থেকে পুলিশ এক দম্পতি সহ চার জনকে আটক করল। ওই দম্পতির ঘর থেকে ১৩টি মোবাইল সহ প্রচুর কন্ডোম, গর্ভনিরোধক ট্যাবলেট বাজেয়াপ্ত কাছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সৈয়দ হাঙ্গল ও সরুবালা বিবি তাদের ঘরে মধুচক্র ও অশ্লীল ছবি তৈরির কারবার চালাচ্ছিল। ওই ঘরে অপরিচিত পুরুষ ও মহিলাদের যাতায়াতে সন্দেহ হয় গ্রামবাসীদের। সন্দেহ হলেও প্রমাণ না থাকায় ধরা যাচ্ছিল না। মঙ্গলবার রাতে এক যুগলকে দেখে সন্দেহ হওয়ায় তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে গ্রামবাসীরা। সন্তোষজনক উত্তর না পেয়ে গ্রামবাসীরা তাদের নিয়ে হানা দেয় হাঙ্গল ও সরুবালার ঘরে। সেখানে নানান আপত্তিজনক জিনিসপত্র দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসীরা। গলসি থানার পুলিশ এসে চার জনকে আটক করে নিয়ে যায়।

Like Us On Facebook