.
অসম ভাইরাস যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে ফের একজোট হওয়ার সংকল্প করল গোটা ভারতবর্ষ। রবিবার রাত নটা থেকে নয় মিনিট প্রধানমন্ত্রীর ডাকে সমগ্র ভারতবর্ষের সঙ্গে এরাজ্য এবং দুর্গাপুর শিল্পাঞ্চলেও বাড়ির আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি বা টর্চ জ্বেলে এই সঙ্কটের সময়ে করোনাকে হারানোর সংকল্প নিল গোটা ভারতবর্ষ। সারা দেশের সঙ্গে দুই বর্ধমানের বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে করোনা যুদ্ধে একতার বার্তা দিতে মহা সংকল্প করেন মানুষ। দুর্গাপুরের কোথাও কোথাও বাড়িতে প্রদীপ জ্বেলে মোমবাতি প্রজ্বলনের সঙ্গে সঙ্গে বাজি ফাটানো হয় আকাশে ফানুসও ওড়ানো হয়। রবিবার রাতে যেন করোনা মোকাবিলায় অকাল দীপাবলি পালন করা হল শিল্পাঞ্চল জুড়ে। এর আগে প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় যুক্ত চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ সমস্ত করোনা যোদ্ধাদের উৎসাহ দিতে বাড়িতে থেকে থালা, বাসন, কাঁসর-ঘন্টা, শাঁখ বাজানোর ডাক দিয়েছিলেন।







