বৃহস্পতিবার সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা। গণনা কেন্দ্রে ডিউটি করতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। মৃতের নাম সেখ ইজাজুল হক (২৭)। বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ফাটিকা গ্রামে। তিনি খন্ডঘোষ থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন।
বৃহস্পতিবার বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, গণনা কেন্দ্রে ডিউটি করতে যাওয়ার জন্য বুধবার বর্ধমান-আরামবাগ রোডের সগড়াই মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন ইজাজুল হক। বর্ধমানমুখী একটি দ্রুতগামী ডাম্পার তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পুলিশ রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?






