জন্মদিনে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে বুদবুদের রণডিহা ড্যামে দামোদর নদের জলে তলিয়ে গেল সায়ন কীর্তনীয়া(১৬) নামের এক দশম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, জন্মদিন উপলক্ষে বন্ধুদের সঙ্গে এদিন রণডিহা ড্যামে বেড়াতে যায় কাঁকসার ডাকবাংলোর বাসিন্দা সায়ন কীর্তনীয়া। মোবাইলে সেলফি নিতে গিয়ে হাত থেকে মোবাইল জলে পড়ে যাওয়ায় মোবাইলটি তুলতে গিয়ে পা পিছলে দামোদর নদে পড়ে যায় সে। এরপরই দামোদর নদে তলিয়ে যায় সায়ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। পুলিশ সায়নকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।
Like Us On Facebook







