.
বালির গাড়ির ওভারলোডিং ধরতে গিয়ে সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের আউশগ্রামের গেড়াই এলাকায় আক্রান্ত হয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ভূমি রাজস্ব দফতর ও পুলিশ যৌথ অভিযানে গিয়ে আক্রান্ত হয়। রাস্তায় আড়াআড়িভাবে গাড়ি রেখে দিয়ে পুলিশ ও ভূমি রাজস্ব দফতরের গাড়ি আটকে গাড়ি ভাঙচুর করা হয় এবং আধিকারিকদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় ২ জন ভূমি দফতরের আধিকারিক জখম হন বলে অভিযোগ। পরে আউসগ্রাম থানার পুলিশ গিয়ে আক্রান্তদের উদ্ধার করে। এরপর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে তোলে পুলিশ। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় আদালত। যদিও ঘটনায় তাঁরা জড়িত নয় বলে দাবি ধৃতদের।
Like Us On Facebook






