জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির অধীন হরিপুর ইসিএলের আর এন কলোনি এলাকায় মধুচক্রে হাতেনাতে ধরা পড়ল দুই মহিলা সমেত চার জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর এন কলোনির ইসিএলের একটা অবৈধ ভাবে দখল করা আবাসনে প্রায়ই চার চাকা গাড়ি আসে কিছুক্ষণ থাকে আবার চলে যায়। এর থেকেই স্থানীয়দের সন্দেহ হয় যে, ওই বাড়িতে নিশ্চয় কোন অবৈধ কার্যকলাপ চলছে। আজ দুপুরে এলাকার কয়েকজন বাসিন্দা একটা মারুতি গাড়ি ঢুকতে দেখেন গাড়ি থেকে দুই মহিলা বাড়ির ভেতর প্রবেশ করে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে অন্ডাল থানার কেন্দা ফাঁড়িতে খবর দেয়। পুলিশকে সঙ্গে নিয়ে স্থানীয়রা কিছুক্ষণ পর তারা সেই বাড়ির ভিতরে প্রবেশ করলে অশালীন অবস্থায় পাওয়া যায় দুই মহিলা সমেত তাঁদের পুরুষ সঙ্গীদের। বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় মদের বোতল। উল্লেখ্য সেই সময় বাড়ির ভিতর টিভিতে চলছিল নীল ছবি। পুলিশ ওই বাড়ি থেকে দুই মহিলা সমেত দু’জন পুরুষকে আটক করে।

স্থানীয় বাসিন্দা নিত্যময় মন্ডল বলেন, ‘দীর্ঘদিন ধরেই পাড়ার লোকেদের সন্দেহ যে ইসিএলের এই অবৈধ ভাবে দখল করা আবাসনে কোন অবৈধ কার্য্যকলাপ হয়। আজ হাতেনাতে ধরা পড়ে চার জন। এইভাবে একটা ভদ্র সমাজের মধ্যে মধু চক্রের আসর বসার ফলে এলাকার পরিবেশ নষ্ট হতে পারে। স্থানীয়দের দাবি প্রশাসন এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নিয়ে দোষীদের কঠিন শাস্তি দিক।’ স্থানীয় সূত্রে জানা যায়, মধুচক্রের মহিলাদের ধৃত দুই পুরুষ সঙ্গী শোনপুর বাজারির নিরাপত্তা কর্মী।

Like Us On Facebook