প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনবিরোধী নীতির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়াল কংগ্রেস কর্মীরা। মূলত গ্যাসের ভর্তুকি তুলে দাম বৃদ্ধির প্রতিবাদে ও সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানো সহ জিএসটি-র বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনে পথে নামল জাতীয় কংগ্রেস। বুধবার এই প্রতিবাদী আন্দোলনে মোদীর কুশপুতুল পোড়ান হয় আসানসোলের কর্পোরেশন মোড় সংলগ্ন এলাকায়। এদিনের এই আন্দোলনে উপস্থিত ছিলেন অল ইণ্ডিয়া যুব কংগ্রেস প্রেসিডেন্ট ইন্দ্রানী মিশ্র সহ আরও অনেকে।
Like Us On Facebook






