আইপিএল বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগ পূর্ব বর্ধমানে ধৃত আরও ৭ জন। ৬ জনকে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। ১ জনকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর আইপিএল বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে মেমারি থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করে। উদ্ধার হয় ৬০ হাজার টাকা ও কয়েকটি মোবাইল। তাঁদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও ৬ জনের নাম জানতে পারে পুলিশ।

গতকাল রাতে মেমারি শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ওই ৬ জনকে গ্রেফতার করে। উদ্ধার হয় বেশ কয়েকটি মোবাইল। পাশাপাশি বর্ধমানের দেওয়ানদিঘি এলাকায় জুতোর দোকানের আড়ালে আইপিএল বেটিং চক্র চালানোর অভিযোগে বর্ধমান থানার পুলিশ কামালউদ্দিন সেখ নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় তিনটি মোবাইল ও নগদ ৬ হাজার ৫০০ টাকা। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়। চক্রের সাথে জড়িত মূল পান্ডাদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।পাশাপাশি বেটিং চক্রে টাকার উৎসের খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

Like Us On Facebook