ডাকাত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করল গলসি থানার পুলিশ। গলসির বেলগ্রামের কাছে ২ নং জাতীয় সড়কের কাছ থেকে এদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি নম্বরপ্লেট বিহীন চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করছে। এছাড়াও পুলিশ তাঁদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র সহ গুলি, রড, ভোজালি, নাইলন দড়ি পেয়েছে বলে জানা গেছে।
পুলিশ গোপনসূত্রে খবর পায়, বেলগ্রামের কাছে ২ নং জাতীয় সড়কের পাশে কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে। এরপর গলসি থানার পুলিশ রবিবার রাতে ওই এলাকায় হানা দিয়ে ৮ জনকে গ্রেফতার করে। ২ নং জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যেই তাঁরা জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিশ। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে তোলা হয়।
Like Us On Facebook







