.
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পানাগড় স্টেশনের ১০৩ নম্বর রেল গেটের কাছে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ৩টে নাগাদ ডাউন পূর্বা এক্সপ্রেস পানাগড় স্টেশনে ঢোকার সময় ট্রেনের গেট থেকে বাইরে মুখ বাড়িয়ে দেখতে গিয়ে ট্রেন থেকে পড়ে যান ওই ব্যক্তি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম বা পরিচয় জানা যায় নি। পরে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
Like Us On Facebook






