.

বর্ধমানের দুবরাজদিঘি এলাকায় ভেজাল ঘি তৈরির কারখানায় ভেজাল চকোলেট ও বেবিফুডও তৈরি করা হত বলে জানতে পেরেছে পুলিশ। সোমবার দুর্নীতি দমন শাখা ওই কারখানায় অভিযান চালিয়ে প্রচুর ভেজাল ঘি ও কাঁচামাল সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে। পাশাপাশি এই কারবারে জড়িত থাকার অভিযোগে ঝাড়খন্ডের বাসিন্দা অনিল সাউ ও ভরত সাউকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার পুলিশ ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই কারবারে জড়িত অন্যান্যদের ধরার চেষ্টা করছে পুলিশ।

Like Us On Facebook