.

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে মহিলাদের নিয়ে বর্ধমান শহরে অনুষ্ঠিত হল মহা মিছিল। বর্ধমানের উৎসব ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় বর্ধমান স্টেশন চত্বরে। মিছিলে পা মেলান প্রার্থী মমতাজ সংঘমিতা, স্বপন দেবনাথ, রবিরঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। মিছিল থেকে মহিলা শক্তি দ্বারা সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করার ডাক দেন নেতৃত্বরা।


Like Us On Facebook