পঁচাত্তরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে বছর পঁচিশের এক যুবককে বুদবুদ থানার পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে হাজির করল। জানা গেছে, ধৃতের নাম কালীপদ বাগদি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুদবুদের সোঁয়াই গ্রামে এক পঁচাত্তর বছরের এক বৃদ্ধা তাঁর মেয়ের বাড়িতে ঘুমানোর সময় কালীপদ রাতের অন্ধকারে বাড়িতে জোর করে ঢুকে ওই বৃদ্ধাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরেই বুদবুদ থানায় অভিযোগ দায়ের হয়। বুদবুদ থানার পুলিশ অভিযোগ পেয়ে কালীপদকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে হাজির করে।
Like Us On Facebook






