গরম পড়তে না পড়তেই পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে ইসিএলের বিভিন্ন এলাকায়। সঙ্গে ডায়েরিয়ার প্রাদুর্ভাব শুরু হয়েছে। অন্ডাল থানার চনচনি কোলিয়ারির ডাঙাল পাড়ায় ডায়েরিয়ার প্রাদুর্ভাবে প্রায় তিরিশ জনের মত স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়ল। তাঁদের স্থানীয় উখরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

অসুস্থরা সকলেই স্থিতিশীল বলে জানা গেছে। অন্ডালের বিএমওএইচ পরিতোষ সোরেন বলেন, আতঙ্কের কিছু নেই। এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে। এলাকাবাসীকে জল ফুটিয়ে খেতে বলা হয়েছে। অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে উখরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও পানীয় জলের অভাব নিয়ে রোগীদের পরিজনরা ক্ষুব্ধ। অবিলম্বে স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের ব‍্যাবস্থা করার দাবি জানান রোগীর পরিজনেরা।



Like Us On Facebook